Search This Blog

Tuesday, November 4, 2014

Sri Nilanjan releases book on pasttime of Madhab



" স্বয়ং সম্পন্ন অবতারীয় শক্তি শ্রী শ্রী মাধবনীলাঞ্জনের স্বতন্ত্রধারার অভিনব প্রবহমান লীলাতত্ব -- যে লীলার মাধ্যমে বিশ্বের সমগ্র প্রকৃতি লালিত্যে স্নাত ও  প্রকৃতিস্থ হবে ''  --  এই গ্রন্থটি ২৩শে  অক্টোবর, ২০১৪, বৃহস্পতিবার  ' কল্পতরু জাগরণ সঙ্ঘ ' থেকে শ্রী শ্রী শ্যামাপূজার দিনে প্রকাশিত হয় ।

           স্বয়ংসম্পন্ন অবতারী শক্তি শ্রী শ্রী  মাধবনীলাঞ্জন বিশ্বমানবদেহের প্রতিটি তত্ব ও প্রকৃতির প্রতিভুরুপে একজন করে দেহধারী মানবকে নিয়ে এসেছেন তাঁর লীলায় ।  কোন যুগে অবতার লীলায় এরকম আমরা দেখতে পাই না । এটাই অবতারী লীলার বৈশিষ্ট্য ।  এই অবতারী শক্তিই পারেন বিশ্ব চেতণায় মনুষ্যত্বের জাগরণ ঘটাতে ।  এই  লীলার মাধ্যমেই যে যে তত্বরুপী মানুষ প্রকৃতিস্থ হবে , সাম্যে আসবে , বিশ্বক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে ।  পরমগুরু অবতারী মাধব বলেছেন  -  '' ১) রইলাম গ্রন্থে  ২) রইলাম মন্ত্রে  ৩) রইলাম নামে ।  আমি আর আমার গ্রন্থ  এক ,  আমার রচিত মন্ত্র  -  আমারই  স্বয়ং  প্রকাশ ।  আর  আমার  নামই  আমার  সর্বশক্তির  প্রকাশ । ''  এই  গ্রন্থটি  অবতারীয়  প্রবহমান  লীলাতত্বের  একটি  উপাদেয়  ও  সরস  কথামৃত ।